বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ডা. মাফরুহা রহমান

আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ডা. মাফরুহা রহমান

স্টাফ রিপোর্টার-

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ-এর গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. মাফরুহা রহমান।

বিশিষ্ট কনসালটেন্ট সনোলজিস্ট ডা. মাফরুহা রহমান সমাজকল্যাণমূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের ট্রেজারার এবং বেগম শাহানারা একাডেমীর অন্যতম পৃষ্ঠপোষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরদার স্বাক্ষরিত চিঠিতে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. মাফরুহা রহমানকে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের চিঠি দেওয়া হয়। চিঠিতে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, আলফাডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নের প্রাণপুরুষ মরহুম কাঞ্চন মুন্সী পরিবারের সদস্য ডা. মাফরুহা রহমান জনপ্রিয় দৈনিক ঢাকা টাইম ও সাপ্তাহিক এই সময়ের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছেন। এমবিবিএস ডিগ্রী লাভের পর তিনি কানাডা থেকে এডিএম ডিগ্রী নিয়েছেন। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রীও নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com