শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
অনুষ্ঠিত হলো স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ফ্যাক্ট চেকিং কর্মশালা

অনুষ্ঠিত হলো স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ফ্যাক্ট চেকিং কর্মশালা

ক্যাম্পাস প্রতিনিধি-

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান আলোচক আজকের পত্রিকার ফ্যাক্ট চেকার রিদওয়ান ইসলাম ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন সফটওয়্যার টুলস নিয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত আলোচনা করেন।এর পাশাপাশি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে আলোচনা করেন।

উক্ত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান, রেজিস্টার মোঃ আব্দুল মতিন, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য,সহকারি অধ্যাপক সৈয়দা আক্তার জাহান,সহকারী অধ্যাপক সামিয়া আসাদি, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা এবং স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা তামান্না জেরিন।

উক্ত অনুষ্ঠানের অতিথিবর্গ ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

বৃষ্টি রানী দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন।

সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সংবাদের রিপোর্টার মোহাম্মাদ সাব্বির সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি ঘটে।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম, অর্থ সম্পাদক আহমদ মানিক,দপ্তর সম্পাদক মো:ইকরামুল হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সিয়াম হাসান, এলামনাই রিলেশনস কো-অর্ডিনেটর বৃষ্টি রানী দাস, মেম্বারশিপ কো-অর্ডিনেটর মো:রাজিব সাকলাইন,বিভিন্ন পত্রিকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com