সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে গণঅধিকার পরিষদের র‍্যালি

সাভারে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে গণঅধিকার পরিষদের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে”ভারত খেদাও, বাংলাদেশ বাঁচাও” এই শ্লোগান‌কে সামনে রেখে ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে বাংলা‌দে‌শে পোষাক শিল্পসহ অন‌্যান‌্য শি‌ল্পে ভারতীয় কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবিতে র‍্যালি ও মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভার বাজার রোডে র‍্যালী শেষে স্থানীয় একটি অডিটোরিয়ামে ঢাকা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহম্মদ ফারুক হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক। সঞ্চালনায় ছি‌লেন ঢাকা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহম্মদ সাইদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যোয়াই চিং সং চাক,, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ।

এছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব তামিম আজাদ, গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার সদস্য সচিব সানোয়ার কবিরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com