শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ-অ্যাটর্নি জেনারেল

সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ-অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

স্টাফ রিপোর্টার-

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন,সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ। সরকার গঠনের আগে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে। ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক। তাহলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর জেঁকে বসতে পারবে না। রাষ্ট্র সংস্কারের জন্য যে ৬টি কমিশন গঠন করা হয়েছে তাতে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

আসাদুজ্জামান আরো বলেন, শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধিসহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি। তাছাড়া, বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কারও জরুরি। এ সময় দ্বি-কক্ষ বিশিষ্ট শাসনব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com