বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
এমবাপ্পের অভিষেকের দিনে রিয়াল মাদ্রিদের উয়েফা সুপার কাপ জয়

এমবাপ্পের অভিষেকের দিনে রিয়াল মাদ্রিদের উয়েফা সুপার কাপ জয়

স্পোর্টস ডেস্ক-
শিরোপার মধ্য দিয়ে জনপ্রিয় ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের অভিষেক ঘটলো। উয়েফা সুপার কাপে আতালান্তাকে হারিয়ে শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দলের হয়ে একটি গোল করে অবদান রাখেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকা।

গত বুধবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে দ্বিতীয়ার্ধে ফেদে ভালভের্দে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এমবাপ্পে।

প্রতিবার মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। যেখানে রিয়াল এই নিয়ে ষষ্ঠবার ট্রফিটি জিতল। সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড একার করে নিল তারা। ছাড়িয়ে গেল পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে।

বিরতির পর ৫৯তম মিনিটে ‘ডেডলক’ ভাঙে রিয়াল। জুড বেলিংহ্যামের পাস বক্সে খুঁজে পায় ভিনিসিউসকে। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাসে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত ভালভের্দে।

এরপর দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অবশ্য অপেক্ষায় থাকতে হয়নি রিয়ালকে। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত এমবাপে। বেলিংহ্যামের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।

আগামী রবিবার রেয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আনচেলত্তির দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com