শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
গাজীপুরে যুবককে শ্বাসরোধে হত্যা: অপর যুবক গ্রেপ্তার

গাজীপুরে যুবককে শ্বাসরোধে হত্যা: অপর যুবক গ্রেপ্তার

গাজীপুরে সহকর্মীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় জনি (২০) নামের এক যুবককে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জাহিদ হাসান (১৯) কুষ্টিয়ার সদরের যোগীয়া এলাকার রাজন আলীর ছেলে। গ্রেপ্তারকৃত জনি কুষ্টিয়ার দৌলতপুর থানার মহিষকুন্ডি এলাকার আব্দুল জলিলের ছেলে। তারা দুজনেই গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকার একটি মেসে ভাড়া থেকে স্থানীয় একটি ডায়িং কারখানার চাকরি করতেন।

গাজীপুর সদর থানার এসআই লুৎফর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরা এলাকায় তাদের মেসের পেছনের জঙ্গল থেকে জাহিদ হাসানের লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ফাঁস লাগানোর ও ডান চোয়ালে থেঁতলানোর চিহ্ন ছিল।

সদর থানার ওসি আলমগীর হোসেন ভুঁইয়া জানান, এ ঘটনার তদন্তের জন্য বুধবার বিকেলে জনিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। একপর্যায়ে তিনি জাহিদকে হত্যার কথা স্বীকার করেন। জনির অভিযোগ, জাহিদ তাকে বকাঝকা করতেন। এ রাগ থেকে সে মঙ্গলবার দুপুরে ঘুমিয়ে থাকা অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে জাহিদকে হত্যা করেন। পরে লাশ ওই জঙ্গলে ফেলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com