বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাবির হলে ছাত্রদলের তাণ্ডব ও ভাঙচুর

ঢাবির হলে ছাত্রদলের তাণ্ডব ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক 

আজ ১৫ জুলাই বিকাল সাড়ে তিন টার পর রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারীরা। এই সুযোগে ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালায় ছাত্রদল।

সূত্র জানায়, ছাত্রদলের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে হামলার প্রস্তুতি নিয়ে আসছিল। গতরাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদল। বৈঠকে শহীদুল্লাহ হলকে টার্গেট করে আক্রমণের সিদ্ধান্ত হয়।

পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ দুপুর থেকে শাহবাগ ও টিএসসি এসে জড়ো হয় ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে অনুপ্রবেশ করে দুপুর চারটায় আক্রমণ চালায় শহীদুল্লাহ্ হলে।

ছাত্রলীগের কর্মীরা প্রতিরোধ করলেও ছাত্রদলের নেতা কর্মীদের দেশীয় অস্ত্রের সামনে তারা বেশিক্ষণ টিকতে পারেনি। ছাত্রদলের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ মাধ্যম বিষয়ক উপ-সম্পাদক হামজা রহমান অন্তর। আহত অন্তর অভিযোগ করে বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীদের মাঝে ছাত্রদলের প্রায় তিন হাজার ক্যাডার বাহিনী হল আঙিনায় ঢুকে পড়ে।

তিনি বলেন, হলে ঢুকে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম ভাঙচুর শুরু করে ছাত্রদল ক্যাডাররা। তারা হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের রুম ভেঙে তছনছ করে দেয়। পরবর্তীতে তারা হলের ছাদে অবস্থান নেয় এবং সাধারণ ছাত্রদের উত্তেজিত করতে থাকে। হলের গেইটের বাইরে পুলিশ জড়ো হয়েছে। হলের বাইরে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

এখন পর্যন্ত ছাত্রদলের ক্যাডাররা শহীদুল্লাহ হলের ছাদে অবস্থান করছে। এখনো হল তারা দখলে রেখেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com