বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইল থাকতে হলে মাদক ত্যাগ করতে হবে- নবাগত পুলিশ সুপার

টাঙ্গাইল থাকতে হলে মাদক ত্যাগ করতে হবে- নবাগত পুলিশ সুপার

মোঃ শামসুর রহমান তালুকদার

টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন গোলাম সবুর। মঙ্গলবার (৯ জুলাই) টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেছেন।

পরবর্তীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার গোলাম সবুর আরও বলেন, ‘টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য জেলা। আমার প্রথম পদক্ষেপ হবে টাঙ্গাইলকে মাদকমুক্ত করা। যারা মাদক ব্যবসা করেন তাদের মাদক ছাড়তে হবে, নাহলে টাঙ্গাইল ছাড়তে হবে।
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করবো।
এ ছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এ জন্য আমি সকলের সহযোগিতা চাই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গোলাম সবুর ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নাটোরের সন্তান। সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।

তিনি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি’র গুড সার্ভিস ব্যাজ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com