বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার-

টাঙ্গাইলে বেসরকারী ক্লিনিক “মুক্তা ক্লিনিক এন্ড হাসপাতালে” আকলিমা বেগম (৪২) নামে এক নারীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবী পিত্তথলির পাথর অপারেশনের সময় চিকিৎসকের সৃষ্ট ভুল ও দায়িত্বে অবহেলায় ওই নারী মৃত্যু করেছেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে শহরের জেলা সদর রোডের পাশে অবস্থিত মুক্তা ক্লিনিক এন্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে ওই নারীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের ভিতর ব্যপক ভাংচুর চালায়।

জানা যায়, গত (৬ জুলাই) শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ধুলবাড়ী গ্রামের ভ্যান গাড়ি চালক আব্দুল লতিফের স্ত্রী পেটে ব্যাথা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হন। পরিক্ষা-নিরিক্ষা শেষে তার পেটের পিত্তথলিতে পাথর আছে নিশ্চিত করে ক্লিনিক কর্তৃপক্ষ।

পরবর্তীতে রবিবার (৭ জুলাই) ডা. ফরিদ আহমেদের তত্বাবধানে আকলিমা বেগমকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে পাঠানো হয়। অপারেশনের ৬ ঘন্টা পরও রোগীর জ্ঞান ফিরে না আসায় রোগীর  স্বজনদের সন্দেহ হয়।

এ সময় স্বজনরা জানতে চাইলে ডা. ফরিদ জানান, অপারেশন টেবিলে রোগী স্ট্রক করেছেন, তাকে রেফার্ড করতে হবে। এরপর ঐ দিনই রোগীকে ঢাকার সাভারের এনাম মেডিকেলে রেফার্ড করা হয়।

নিহত আকলিমার স্বামী আব্দুল লতিফ বলেন, এনাম মেডিকেলের চিকিৎসা ব্যয়ভার আমার পক্ষে বহন করা সম্ভব না। এরপরও তারা এক প্রকার জোর করে আমাদের এনাম মেডিকেলে পাঠায়। এনামে যাওয়ার সাথে সাথে রোগীকে আইসিইউতে ভর্তি করেন তারা।

পরে আজ মঙ্গলবার (৯ জুলাই) রোগীকে মৃত ঘোষনা করে এনাম মেডিকেলে কতৃপক্ষ।

স্বজনদের দাবী রোগী মুক্তা ক্লিনিকেই মারা গেছে, বাকিটা তারা নাটক সাজিয়েছে।আমরা ডা. ফরিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

তবে ডা. ফরিদের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

ক্লিনিক ভাংচুরের খবর পেয়ে পুলিশ ও সদর উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা ঘটনাস্থলে আসেন এবং রোগীর স্বজনদের সুষ্ঠ বিচার পাইয়ে দেয়ার আশ্বাস দিলে নিহত আকলিমা বেগমের স্বজনরা শান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com