মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন সাদ্দাম

ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন সাদ্দাম

স্টাফ রিপোর্টার- ঢাকা এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও  মোঃ মোরশেদ (২৯) নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গতকাল (২৭ জুন) রাতে তেজগাঁও থানার বাউলবাগ এ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২৮ জুন) তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন। ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরেন সাদ্দাম। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। 

তিনি জানান, গতকাল এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তা রক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তা রক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ওসি মহসীন বলেন, চুরি করা এসব মালামাল সাদ্দাম  বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করত৷ তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৩ টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com