বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে জ্বরে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

রাজাপুরে জ্বরে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঝালকাঠির রাজাপুর থানায় কর্মরত পুলিশ কনেস্টবল ফিরোজ সিকদার (৫৬) জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার বিকেলে এ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়।

তিনি ৫/৭ দিন আগে জ্বরে ভুগছিলেন এবং তার ব্লাডে পানি সংকট দেখা দিয়েছিলো। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের বাসিন্দা এবং তার পুলিশ কনেস্টবল ব্যাজ নম্বর ১৮৩।

রাজাপুর থানার ওসি/তদন্ত আবুল কালাম আজাদ জানান, ৫/৭ দিন আগে জ্বর দেখা দিলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং করোনা পরীক্ষায় তার শরীরে করোনা সনাক্ত হয়নি। তবে তার অসুস্থ্যতা বেড়ে গেলে তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশাল শেশাচিমে রেফার্ড করা হয়।

সেখান থেকে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেলে মাওয়া ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেল জানান, তিনি যেটুকু শুনেছেন তাতে তার ব্লাড ক্যান্সরা বা রক্তের অন্য যে কোন রোগে বা সমস্যায় আক্রান্ত হয়ে তার রক্তের প্লাটিনেট কমে গিয়েছিলো।

তার মৃত্যুর বিষয়টি রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com