মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
টানা দুই ম্যাচ জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা

টানা দুই ম্যাচ জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক-

পয়েন্ট হারানো শঙ্কায় ছিল আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তাদের ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রক্ষা করলেন লাওতারো মার্তিনেজ। এই তারকার গোলেই কোপা আমেরিকার ম্যাচে চিলিকে ১-০ ব্যবধানে হারাল লিওনেল স্কালোনির শিষ্যরা। এ জয়ে আসরের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা

আজ বুধবার যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা গোলের জন্য ১৩টি শট নেয়। এরমধ্যে ৩টি পোস্টে রাখতে পারলেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে নিকো গঞ্জালেস একবার চিলির ক্রসবারও কাঁপালেও ভাগ্য সহায় হয়নি আর্জেন্টিনার। এমনকি ৩৭তম জন্মদিনের কেক কেটে মাঠে নামা লিওনেল মেসিও ৬৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন। অবশেষে বদলি হিসেবে নামা মার্তিনেজ আর্জেন্টিনার ত্রাতা হয়ে আসেন। দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন।

ম্যাচের ৮৮তম মিনিটে বক্সের ভেতর জটলা থেকে পাওয়া বল জালে পাঠান মার্তিনেজ। কর্নার পেয়েছিল আর্জেন্টিনা। জটলার ভেতর থেকে বল পেয়ে যান বাঁ দিকে একটু ফাঁকায় দাঁড়ানো মার্তিনেজ। ডান পায়ের শটে বল জালে জড়াতে তার কোনো অসুবিধাই হয়নি। রেফারি অবশ্য ভিএআর এর মাধ্যমে গোলটির বৈধতা পরীক্ষা করেছিলেন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com