বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এ এফ এম সায়েদ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এ এফ এম সায়েদ

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ।

জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ সার্বিক দায়িত্ব পালন করায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) আশুলিয়া থানার (ওসি) এ এফ এম সায়েদের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এ সময় পুলিশ সুপার বলেন, ঢাকা জেলায় কর্মরত শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসার ফোর্সদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই সম্মাননার মধ্য দিয়ে তাঁদের আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি। এছাড়াও উপস্থিত সবার প্রতি নিয়মিত পুলিশি কার্যক্রমের পাশাপাশি পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নানা দিক নির্দেশনা দেন পুলিশ সুপার। 

উল্লেখ্য, আশুলিয়া থানার (ওসি) এ এফ এম সায়েদ সাভার মডেল থানায় কর্মরত অবস্থায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। বিভিন্ন স্টেশনে ইতিপূর্বেও একাধিকবার জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। 

এদিকে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ অপরাধী আটক, মাদক উদ্ধার, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় জেলা পুলিশের বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ এবং উপ-পরিদর্শক (এসআই) হাসান সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) তাঁদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com