বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গরুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

গরুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার-

কোরবানির গরুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আজ শনিবার (১৫ জুন) তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ সদর দফতরের এআইজি ইনামুল হক সাগর।

গত বৃহস্পতিবার (১৩ জুন) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এআইজি ইনামুল হক সাগর আরও জানান, কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারও বিরুদ্ধে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি অথবা কাউকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com