মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
মেট্রোরেলে ছিনতাইয়ের চেষ্টা! গ্রেফতার ১

মেট্রোরেলে ছিনতাইয়ের চেষ্টা! গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার-

মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে মো: ফরিদ ওরফে পাগলা জসিম (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে তেজগাঁও থানার কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন। 

তিনি জানান, গ্রেফতার ফরিদ ও তার দলের টার্গেট ছিলো মেট্রোরেলের যাত্রীদের কাছে থাকা মূল্যবান মালামাল ছিনতাই করা। সে একজন চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুইজন সদস্য রয়েছে।

ওসি মহসীন আরও জানান, তারা সাধারণত রিকশাযাত্রী মহিলাদের ব্যাগ, মোবাইল ছিনতাই করেন। ইদানিং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করেন। মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল। আজ বিকেলে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এসময় যাত্রীরা টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ফরিদকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com