মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল লিচু ব্যাবসায়ীর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল লিচু ব্যাবসায়ীর

টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবু তালেব নামের এক লিচু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ রবিবার (৯জুন)ভোরে উপজেলার মসিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব উপজেলার ছাতীহাটি গ্রামের আসর আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তাদের টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেন জানান, আবু তালেব নামে এক ব্যক্তি এলেঙ্গা থেকে লিচু কিনে অটোরিকশায় পার্শ্ববর্তী ছাতীহাটি যাচ্ছিলেন। পথিমধ্যে মসিন্দা এলাকায় পৌঁছলে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আবু তালেবের মৃত্যু হয়। দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com