রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে এটিইউ এর অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে এটিইউ এর অভিযান

স্টাফ রিপোর্টার-
নেত্রকোনায় সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে পৌঁছেছে পুলিশের বিশেষায়িত টিম।

আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে।

পাশাপাশি এসেছে একটি বোম্ব ডিসপোজাল ইউনিট, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট), সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিম। পুলিশের বিশেষ ইউনিটগুলো এখন ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে। তল্লাশির পর তারা বিস্তারিত জানাবেন বলে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

এদিকে গতকাল ওই বাড়িটিতে অভিযানের পর শনিবার রাত ১০টার দিকে পুলিশ জানায় শহরের বনুয়াপাড়া এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাতে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য ও ডিবির কয়েকজন সদস্য ওই বাড়িটি নজরদারিতে রেখেছেন।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, গতকাল দুপুর থেকে ভাসাপাড়া এলাকার যে বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে সেটি তল্লাশির পর শহরের বনুয়াপাড়া এলাকার বাড়িটিতে তল্লাশি চালানো হবে।

এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের টিম ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশি শেষ হওয়ার পর আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিক অভিযানে আমরা বিস্ফোরক দ্রব্য থাকার আলামত পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com