শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আগুন ও ভাংচুরের ঘটনায় ২৭০০ জনকে আসামী করে পুলিশের চার মামলা

আগুন ও ভাংচুরের ঘটনায় ২৭০০ জনকে আসামী করে পুলিশের চার মামলা

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মিরপুর-১০ ও কালশী এলাকায় অটোরিকশাচালকদের দফায় দফায় সড়ক অবরোধ, পুলিশবক্সে অগ্নিসংযোগ, বাস ভাংচুর ও পুলিশকে আহত করার অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় আসামি করা হয়েছে ২৭০০ জনকে। এখন পর্যন্ত মোট গ্রেফতার আছে ৪২ জন। ডিএমপির পল্লবী থানায় দুটি, কাফরুল থানায় একটি ও মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।

সোমবার (২০ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা।

তিনি বলেন, মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি, ও কাফরুল থানায় একটি মামলা পুলিশ বাদী হয়ে করেছে। মামলায় এখন পর্যন্ত ৪২ জন গ্রেফতার আছে।

এদিকে ডিএমপির পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বলেন, রোববার অটোরিকশাচালকরা পল্লবী এলাকায় ট্রাফিক বক্সে আগুন দেয়, সড়কে অগ্নিসংযোগ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ১৫ জন গ্রেফতার আছে। দুটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০০ থেকে ১৮০০ জনকে ।

এছাড়া কাফরুল থানা এালাকার মিরপুর ১০ নম্বর সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। কাফরুল থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা ৮০০ থেকে ৯০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে । এখন পর্যন্ত গ্রেফতার আছে ১২ জন অটোরিকশাচালক।

এছাড়া মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অনেককেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com