মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
ফেনসিডিল পাচারকালে পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ফেনসিডিল পাচারকালে পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার-

ফেনসিডিল পাচারের সময় ৩৩০ বোতল ফেনসিডলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। গতকাল (রবিবার) সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রায়হান কবির (২৪), মোঃ সাগর (২৫) ও মোঃ সরোয়ার হোসেন (২৩)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব -৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো:শামীম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা রায়হান কবির (২৪) এবং তার ০২ জন সহযোগীকে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে।


তিনি আরও জানান, র‌্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গতকাল (১২ মে) সকাল ৬ টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন কালিয়াকৈর ফায়ার-সার্ভিস স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত রায়হানের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন যাবৎ অভিনব পদ্ধতিতে পরষ্পরের  যোগসাজশে ঠাকুরগাঁও এর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কিনে এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। একাজে তারা পণ্যবাহী পিকআপ ভ্যানে মালামাল পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক আনা-নেয়া করতো।

চক্রটি আজ সকালে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে রাজধানীতে প্রবেশকালে  গাজীপুরের  কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র‍্যাব-৩ এর একটি অস্থায়ী চেকপোষ্টের সম্মুখীন  হয়। এসময় গাড়ি থেকে নেমে গ্রেফতারকৃত আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।র‍্যাব-৩ এর আভিযানিক দল তাৎক্ষণিক তাদের গ্রেফতার করতে সক্ষম হয় ও  পিকআপ ভ্যানটি তল্লাশী করে অভিনব কায়দায় পিকআপ ভর্তি সবজির বস্তার মধ্যে লুকানো ৩৩০ বোতল ফেন্সিডিল জব্দ করে। এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com