বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাবিতে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

জাবিতে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাছে ঝুলন্ত অবস্থায় জিসান আহম্মেদ নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাছে ঝুলন্ত অবস্থায় জিসান আহম্মেদ নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হলের কর্মচারী মো. নজরুল ইসলামের মেজো ছেলে।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত ও তাজউদ্দিন হলগামী সড়কের পার্শ্ববর্তী একটি গাছে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে পুলিশে খবর দিলে আশুলিয়া থানার পুলিশ এসে সকাল ৭টায় মৃতদেহটি উদ্ধার করে।

আলবেরুনী হলের কর্মচারীদের সূত্রে জানা গেছে, জিসান পরিবারের সঙ্গে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলাবাগান এলাকায় আনসার ক্যাম্পের পেছনে থাকতেন। তাদের পৈত্রিক নিবাস শেরপুর জেলার সদর থানায়। স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা শেষে তিনি একটি গরুর খামার দেখাশুনা করতেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জিসানের বড় ভাই ওলিউল্লাহ জানান, গতকাল সন্ধ্যায় ঝড়ের আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ঝড় থামলে বাড়িতে ফিরলে মা তাকে এতক্ষণ কোথায় ছিল এটা জিজ্ঞেস করে? গরুকে পানি খাওয়ানো হয় নি তাই বকাঝকা করে। পরে সে আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়।

আশুলিয়া থানার এসআই আসলাম জানান, আমরা জানতে পেরে সকাল ৭টায় এসে মৃতদেহটি উদ্ধার করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশের ময়নাতদন্ত করতে রাজি হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com