সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা আটক করেছে কোস্ট গার্ড

টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা আটক করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার-

টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

রবিবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আজ রাত আনুমানিক ৩:৪৫ মিনিটে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক টর্চ ও বাঁশির মাধ্যমে থামার সংকেত প্রদান করা হয়। অতঃপর বোটে অবস্থানরত কতিপয় ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি রেখে দ্রুত ঝাউবনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটটি তল্লাশি করে ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com