রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গাজীপুরে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে  টাঙ্গাইল কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

গাজীপুরে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে  টাঙ্গাইল কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার-

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অন্য একটি ট্রেন। এতে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। আহত হয় অন্তত অর্ধশতাধিক। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

আজ,শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে এ রুটের ট্রেন চলাচল।

স্থানীয়রা জানায়, মালবাহী ট্রেনটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় যাত্রীবাহী ঢাকা-টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন এসে অপেক্ষমাণ ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে ৫টি বগি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয় দুই চালক ও দুই সহযোগী। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সরেজমিন দেখা যায়, ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিগুলোর ভিতরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে কোনো মরদেহ রয়েছে কিনা অথবা আহত কেউ রয়েছে কিনা মূলত সেটাই দেখছেন তারা। তবে দুর্ঘটনার এ বিষয়ে তৎক্ষণাৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি রেল কর্মকর্তাদের কেউ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আমরা উদ্ধার কাজ শুরু করেছি। এখন পর্যন্ত ভেতরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com