মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান শতভাগ শিক্ষার্থীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান শতভাগ শিক্ষার্থীর

আজ বৃহস্পতিবার (২ মে) দ্বিতীয় দিনের মতো হল ও ক্যাম্পাসে অবস্থান করছেন তারা।
আজ বৃহস্পতিবার (২ মে) দ্বিতীয় দিনের মতো হল ও ক্যাম্পাসে অবস্থান করছেন তারা।

স্টাফ রিপোর্টার-

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশ দেয়া হলেও তা মানছেন না বেশিরভাগ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (২ মে) দ্বিতীয় দিনের মতো হল ও ক্যাম্পাসে অবস্থান করছেন তারা।

এর আগে, বুধবার (১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সকল হলের শতাধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান তারা। তারা বলেছেন– বিরোধ শিক্ষকদের, আমরা কেন হল ছাড়বো? হল ছাড়তে চাই না। ক্লাসে ফিরতে চাই।

উল্লেখ্য, শিক্ষক সমিতির ৭ দফা দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগের দাবিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। পরে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বুধবার (১ মে) বিকেলের মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে ভর্তি পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com