বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে মাদক ও ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সাভারের বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ও মাদক বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকার হেরোইন ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়।

বুধবার (১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী, পিপিএম (বার)।

এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, সাগর ওরফে ডেঞ্জার সাগর (২২), রাজু (২৪), আকাশ ওরফে আকাই (২৩), রাকিব হাসান হৃদয় (২৬), সাব্বির (২৪), নাঈম(২৫) ও আল আমিন(২৮)। তারা সবাই সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় বসবাস করে ছিনতাই, মাদক বিক্রিসহ নানা অপকর্ম করে আসছিল।

পুলিশ জানায়, জেলা পুলিশের নিয়মিত ছিনতাই ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধা থেকে পহেলা মে সকাল ৬টা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র, আংটি সাদৃশ্য খুর ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫ টি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সাভার-আশুলিয়া, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য দিয়েছে পুলিশ।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com