শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গ্রেফতার এড়াতে নিজের শরীর ব্লেড দিয়ে কাটে হৃদয়

গ্রেফতার এড়াতে নিজের শরীর ব্লেড দিয়ে কাটে হৃদয়

স্টাফ রিপোর্টার-

রাজধানীর তেজগাঁও এলাকার চিহ্নিত ছিনতাইকারী হৃদয়। তার বিরুদ্ধে ৮ টি মামলা থাকলেও সে ধরাছোয়ার বাইরে ছিল। পুলিশ দেখলে কিংবা ধরা পরার ভয়ে নিজের বুক,হাত,পেট নিজেই ব্লেড দিয়ে কাটত হৃদয়। তবে ধরা পড়তেই হলো তেজগাঁও থানা পুলিশের হাতে।

গতকাল সোমবার( ২৯ এপ্রিল) রাতে তেজগাঁও থানার সোঁনারগাও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ (৩০ এপ্রিল) দুপুরে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত হৃদয় কৌশলে গ্রেফতার এড়াতে পুলিশ দেখলেই নিজের বুকে, পেটে ব্লেড দিয়ে আঘাত করেন। সে তেজগাঁও থানার তালিকাভুক্ত ছিনতাইকারী।

তিনি আরও বলেন, দূরপাল্লার বাসের জানালার পাশে বসা যাত্রীদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে নেয়াই তার প্রধান পেশা। ছিনতাই করতে গিয়ে যদি ধরা পরে যান তখন নিজের বুকে, পেটে ব্লেড মারতে থাকেন। তবুও কেউ ধরতে চাইলে তার গায়ে মলমূত্র ছুড়ে মারেন।

ওসি মহসীন জানান, মোবাইল, ব্যাগ ছিনিয়ে নিলেও দূরপাল্লার বাসগুলো সহজে থামেনা কিংবা যাত্রীরাও আর নামে না, তাই এসব যাত্রীদের টার্গেট করত হৃদয়। তাকে গ্রেফতার করে থানা হাজতে আনলে সেখানেও সে মলমূত্র ত্যাগ করে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করত।

জানা যায় হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com