বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভার্চুয়াল আদালত বন্ধের দাবীতে ঝিনাইদহে আইনজীবিদের মানববন্ধন

ভার্চুয়াল আদালত বন্ধের দাবীতে ঝিনাইদহে আইনজীবিদের মানববন্ধন


ভার্চুয়াল কোর্ট বন্ধ ও স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা আইনজীবি সমিতির কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করে আইনজীবিরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবি নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবিরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সাবেক জিপি এ্যাড, সুবীর কুমার সমাদ্দার, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.শেখ আব্দুল্লাহ মিন্টু, আইনজীবি বদিউজ্জামান বদি, মনিরুল ইসলাম মিল্টন, রবিউল ইসলাম, রিপন হোসেন। এসময় আইনজীবিদের সাথে একাত্বতা প্রকাশ করেন জেলা আইনজীবি সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন।

এসময় বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাড়িয়েছে। ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লংঘিত হচ্ছে। নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান।

দৃশ্যমান ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com