বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধার করলেন গাজীপুরের জেলা প্রশাসক

অবৈধ দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধার করলেন গাজীপুরের জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার-  গাজীপুর জেলার অন্তর্গত বনভূমি  অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

সোমবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর জেলার জেলা প্রশাসকের এঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশ্লিষ্ট  উপজেলার নির্বাহী অফিসারগন অভিযান পরিচালনা করেন। এছাড়াও গত ৬ দিন টানা এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, গত ০৭ দিনে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার নেতৃত্বে
অভিযান পরিচালনা করে দখলকারী প্রতিষ্ঠান ফজলু পোল্ট্রি ফার্মের দখল হতে ১.৩৫ একর বনভূমি, আল নূর হ্যাচারীর দখল হতে  ১.৪১ একর বনভূমি, মাটির মায়া ইকো রিসোর্ট হতে  ১.৫ একর বনভূমি, ফাউগান ইকো রিসোর্ট হতে ৩০ শতাংশ বনভূমিসহ মোট ৪.৫৬ একর ভূমি উদ্ধার করা হয়।

এছাড়াও  গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল হক, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া’র নেতৃত্বে আজ সকালে গাজীপুর সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ম্যাক্সভ্যালী রিসোর্ট থেকে ৮৫ শতাংশ, অনন্ত ভবন থেকে ৯৫ শতাংশ, ⁠রাজেন্দ্র ইকো রিসোর্ট থেকে ৬৩ শতাংশ, ⁠গ্রীনটেক রিসোর্ট থেকে  ৫৪.৫৪৭ শতাংশ বনভূমিসহ মোট ২ একর ৯৭ শতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে।

সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক
আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন,
অবৈধ দখলদারদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। একই সাথে নদী, খাল ও বনভূমি দূষণের বিরুদ্ধেও অচিরেই অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com