শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে প্রাইভেট কার উল্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কালীগঞ্জে প্রাইভেট কার উল্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ঈদ উৎসবে ঘুরতে বেরিয়ে গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেট কার উল্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়ার ভাঙ্গালগাঁওয়ে গাজীপুর-ইটাখোলাসড়কে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে।

নিহত আকিবুল হক অমি (২৪) গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুরের আনোয়ার হোসেনের ছেলে। ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটির এমবিএ থার্ড সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি।

আহতরা হলেন শাকের (২৪) ও কান্তা (২৫)। তারা আকিবুল হক অমির বন্ধু।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রাইভেট কারে গাজীপুর থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে জয়দেবপুর-ইটাখোলা সড়কের জাঙ্গালিয়ার ভাঙ্গালগাঁও মাস্টার বাড়ি এলাকায় পৌঁছালে মঙ্গলবার রাত ১০টার দিকে কারটি উল্টে যায়।এতে ওই গাড়িতে থাকা অমিসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালেনেওয়ার পথে অমির মৃত্যু হয়।

নিহতের শ্বশুর গাজী আব্দুল্লাহ আল মামুন জানান, অমি ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে এমবিএ থার্ড সেমিস্টারের ছাত্র ছিলেন। দুই বন্ধু নিয়ে মঙ্গলবার বিকালে প্রাইভেট কারে করে অমি নরসিংদীর উদ্দেশ্যে ঘুরতে বের হয়।

রাতে ভাঙ্গালগাঁও মাস্টার বাড়ি এলাকায় সামনের চাকা ফেটে কারটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি। 

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com