শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’ হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি চোয়ালে অস্ত্রোপচারের চার দিন পরই জিমে মার্তিনেজ, মাঠে ফিরতে লাগবে সময় বিয়ের জন্য বয়স নয়, মানসিক প্রস্তুতিই গুরুত্বপূর্ণ: নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম সাত বছরের আইনি জটিলতা কাটল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে বাধা নেই
আগামীকাল ১ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা বিএসসিপিএলসির

আগামীকাল ১ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা বিএসসিপিএলসির

স্টাফ রিপোর্টার-
কারিগরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল(সি-মি-উই-৫) আগামীকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।

বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি-এর (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।

ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে বলেও জানিয়েছে বিএসসিপিএলসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com