বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের সেই ফার্মেসি মালিক আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ

সাভারের সেই ফার্মেসি মালিক আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে এক নারী পোশাক শ্রমিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ফার্মেসি মালিক আব্দুল মান্নান ওরফে ত্যারা মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পৌরসভার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন।

গ্রেফতারকৃত আব্দুল মান্নান সাভার রেডিও কলোনি এলাকার বিসমিল্লাহ ফার্মেসির স্বত্বাধিকারী। তিনি নোয়াখালী জেলার চাটখিল থানার শৈল্লা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

এর আগে আহত পোশাক শ্রমিক রুবি খাতুন বাদী হয়ে সাভার মডেল থানায় আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। রুবি শরীয়তপুর জেলার সখীপুর থানার দুলারচর গ্রামের মোহাম্মদ ফয়সালের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী মিলে মানিকগঞ্জ জেলার নয়াডিঙি এলাকায় ভাড়া বাসায় থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় চাকুরি করেন। সাভারের ভাড়া বাসায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে এসে ফার্মেসি মালিকের হামলার শিকার হয় রুবি ও তার স্বামী ফয়সাল।

জানা যায়, ১২ এপ্রিল দুইটি থার্মোমিটার ক্রয়ের পর শনিবার ১৩ এপ্রিল বিকেলে বিসমিল্লাহ ফার্মেসিতে অসুস্থ শিশু পুত্র আব্দুল্লাহকে নিয়ে পোশাক শ্রমিক রুবি খাতুন, ননদ ফারজানা ও স্বামী ফয়সাল নষ্ট একটি থার্মোমিটার পরিবর্তন করতে আসেন। সেটি পরিবর্তন করে দিতে অস্বীকৃতি জানান ফার্মেসি মালিক আব্দুল মান্নান। পরে তারা নষ্ট থার্মোমিটারটি ফেলে রেখে ফার্মেসি থেকে বের হলে পেছন থেকে আব্দুল মান্নান তাদের অকথ্য ভাষায় গালমন্দ করেন। ফিরে এসে প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে পোশাক শ্রমিক রুবি খাতুনকে লক্ষ করে একটি শক্ত ওয়েট পেপার ছুড়ে মারেন ফার্মেসি মালিক আব্দুল মান্নান। এতে তাঁর চোখ ও কপাল আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তার স্বামী ফয়সালকে লক্ষ করে চেয়ার ছুড়ে মারলে তিনিও আহত হন। এরপর তাদের ওই ফার্মেসিতে আটকে রাখার চেষ্টা করেন মান্নান। পরে স্থানীয়দের খবরে থানা পুলিশের একটি টহল দল তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এরপর ওই নারী পোশাক শ্রমিককে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ওয়েট পেপারের আঘাতে রুবি খাতুনের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

ফার্মেসিতে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অভিযুক্ত ফার্মেসি মালিক আব্দুল মান্নান ওরফে ত্যারা মান্নানকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

অভিযুক্ত আব্দুল মান্নানকে আইনের আওতায় নিয়ে আসায় স্বস্তি প্রকাশ করে থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাভারবাসী।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান পিপিএম জানান, পোশাক শ্রমিক রুবি খাতুনকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বা বু ম/ সুমন রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com