মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
আবারও মিয়ানমারের ৪৬ সীমান্তরক্ষীর বাংলাদেশে আশ্রয়

আবারও মিয়ানমারের ৪৬ সীমান্তরক্ষীর বাংলাদেশে আশ্রয়

স্টাফ রিপোর্টার-

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে দেশটির নিরাপত্তা বাহিনীর আরও ৪৬ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আশারতলী-জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্তপথে এসে আশ্রয় নেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে ক্ষমতা দখলে নিতে সরকারি জান্তা বাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার রাতেও সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। সংঘাতে আরাকান বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের সীমান্তরক্ষীরা।

স্থানীয়দের দাবি, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ বিজিপি সদস্য আশ্রয় নিলেও রাতে আরও ৪৬ জন আশ্রয় নেন। তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিজেদের হেফাজতে নিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে আরও ৪৬ জন মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত কয়েক দফায় আশ্রয় নেওয়া মোট ২৬০ জন বিজিপি সদস্যকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী একটি স্কুলে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com