শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রায় ৫ লক্ষ টাকা মূল্যমানের ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক!

প্রায় ৫ লক্ষ টাকা মূল্যমানের ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক!

ডেস্ক রিপোর্ট –

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যমানের ১৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আঃ সামাদ (৩০) ও মোঃ রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শংকরদিয়া গ্রামে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ ভোররাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক চার লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের ১৬০ বোতল ফেনসিডিলসহ  ওই ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com