বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

শ্রীপুরে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিঅ্যান্ডবি-কেওয়া বাজার সড়কটির প্রায় আধা কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে ৮-১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কয়েকটি শিল্পকারখানার হাজার হাজার

শ্রমিক ছাড়াও পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ অবস্থায় মানুষের দুর্ভোগ দূর করার জন্য নিজের অর্থ দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় সমাজহিতৈষী আবুল হোসেন। প্রায় চার লাখ টাকা ব্যয় করে ইট-বালু দিয়ে রাস্তাটি তিনি সংস্কার করে দিয়েছেন। স্থানীয়রা জানান, পাঁচটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ওই সড়ক দিয়ে একেবারেই চলাচল করা যেত না। দীর্ঘদিন ধরে তারা ভোগান্তির শিকার হচ্ছিলেন। মানুষের কষ্ট লাঘবের জন্য আওয়ামী লীগ নেতা আবুল হোসেন এগিয়ে আসেন। নিজের টাকায় রাস্তাটি সংস্কার করে দিয়েছেন।

আবুল হোসেন বলেন, মানুষ তো মানুষের জন্যই। তাই মানুষের এই কষ্ট দূর করার জন্যই নিজের অর্থ ব্যয় করে রাস্তা সংস্কার করে দিয়েছি।

স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, আবুল হোসেন একটি ভালো কাজ করেছেন। সমাজের এ রকম নানা সমস্যা সমাধানে বিত্তশালীদের আরও বেশি করে এগিয়ে আসা উচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com