বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে সম্প্রীতির মধ্য দিয়ে ঈদের নামাজ আদায়

সাভারে সম্প্রীতির মধ্য দিয়ে ঈদের নামাজ আদায়

সোহেল রানা

ঢাকার সাভারে পবিত্র রমজানে এক মাস সিয়াম সাধনার পর শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

উপজেলার প্রাচীনতম সাভার সরকারি হাই স্কুল মাঠ ও ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজের তারাপুর-ভাগলপুর ঈদগাহ মাঠে পৃথকভাবে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলার প্রাচীনতম সাভার সরকারি হাই স্কুল মাঠ ও ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজের তারাপুর-ভাগলপুর ঈদগাহ মাঠে অসংখ্য মুসল্লি এবারের ঈদের জামাতে অংশ নেন।

ঈদগাহে আনন্দ উৎসবে ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে আসেন ঈদুল ফিতরের জামাত আদায় করতে। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতা ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য আল্লাহর দরবারে সাহায্য কামনা এবং দেশ ও জনগণসহ বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এছাড়াও দল, মত, শ্রেণি, পেশা নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

জামাতে উপস্থিত ছিলেন এনাম মেডিকেলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান, ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজের তারাপুর-ভাগলপুর ঈদগাহ মাঠের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাভার সরকারি হাই স্কুল ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের আহবায়ক ও সাভার সরকারি কলেজের তারাপুর-ভাগলপুর ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক জি এস মিজানুর রহমান, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাভার সরকারি হাই স্কুল ঈদগাহ মাঠের সভাপতি 

ফিরোজ কবিরের পক্ষে বড় ছেলে সাফিল রাজ আসগার কবির ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের সাভার পৌর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

পৌর কর্তৃপক্ষ জানান, কেন্দ্রীয়ভাবে প্রধান দুইটি জামাত অনুষ্ঠিত হয় দুই ঈদগাহে। অসংখ্য মুসল্লি এবারের ঈদের জামাতে অংশ নেন। ঈদের নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

প্রাচীনতম সাভার সরকারি হাই স্কুল ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করেন সাভার মডেল থানা জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক।

ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজের তারাপুর-ভাগলপুর ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করেন ভাগলপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি সাঈদ আহমাদ লাকসামী। 

এ ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নে শতাধিক স্থানে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com