বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলা‌দেশ মাশরুম ফাউ‌ন্ডেশ‌নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলা‌দেশ মাশরুম ফাউ‌ন্ডেশ‌নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা

বাংলা‌দেশ মাশরুম ফাউ‌ন্ডেশ‌নের সদস‌্য, চাষী ও উ‌দ্যোক্তাদের সম্মানার্থে মাশরুম উন্নয়ন ইন‌স্টি‌টিউটের সহযোগিতায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত সবাই একে অপরের কুশলাদি বিনিময় করেন।

মঙ্গলবার (২ এ‌প্রিল) সাভারের মাশরুম উন্নয়ন ইন‌স্টি‌টিউট প্রাঙ্গ‌নে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাউ‌ন্ডেশ‌নের সদস্য, চাষীসহ মাশরুম উন্নয়ন ইন‌স্টি‌টিউ‌টের বর্তমান ও সা‌বেক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বাংলা‌দেশ মাশরুম ফাউ‌ন্ডেশ‌নের মহাসচিব এমএম মাজহারুল হক আ‌মিনুর এতে সভাপতিত্ব করেন।

আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মাশরুম ফাউ‌ন্ডেশ‌নের কোষাধ‌্যক্ষ লুৎফর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাশরুম উন্নয়ন ইন‌স্টি‌টিউটের উপ-প‌রিচালক ফের‌দৌস আহ‌মেদ, সা‌বেক উপ-প‌রিচালক সালেহ আহ‌মেদ, সা‌বেক উপ-প‌রিচালক ড. নীরদ চন্দ্র সরকার, প্রকল্প প‌রিচালক ড. আকতার জাহান কাঁকন ও সাবেক কো-অ‌র্ডিনেটর আব্দুস সালাম প্রমুখ।

এ সময় বাংলা‌দেশ মাশরুম ফাউ‌ন্ডেশ‌নের উপ‌দেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা এম. নজরুল ইসলাম, ডাঃ বজলুল ক‌রিম চৌধুরী, সাংগঠ‌নিক সম্পাদক সো‌হেল আহ‌মেদ, সদস‌্য এড‌ভো‌কেট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও মাশরুম উ‌দ্দোক্তা ও চাষী‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, নুরুজ্জামান তালুকদার, বেবী আক্তার, সুজন আলী, পারভীন আক্তার, লাকী আক্তার, সা‌বিনা ও সবুর খান প্রমূখ।

অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় চার নেতা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বা বু ম/ অভিজিৎ রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com