বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার একটি মসজিদে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার একটি মসজিদে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মসজিদের ভেতর নামাজের মাসআলা নিয়ে কথা-কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় মসজিদকে কেন্দ্র করেও হামলা করা হয়।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চরচারতলা এলাকার মোল্লাবাড়ি ও কিছকি বাড়ির লোকেদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরচারতলা উত্তরপাড়া জামে মসজিদে ইমামতি করেন মোল্লাবাড়ির নেতা মহিউদ্দিন মোল্লা। শুক্রবার এশা ও তারাবির নামাজ শেষে ইমামের অনুমতি নিয়ে নামাজের কিছু মাসআলা নিয়ে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করেন কিছকি বাড়ির নেতা ঠিকাদার শফিকুর রহমান। এ নিয়ে মুসল্লিদের দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে নামাজ শেষে মসজিদের বাইরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। হামলা চালানো হয় মসজিদেও। ভেঙে ফেলা হয় মসজিদের দরজা-জানালাও।

এদিকে, মসজিদের ইমাম মহিউদ্দিন মোল্লা বলেন, তারাবি শেষে শফিকুর রহমান দুই মিনিট কথা বলার অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দেই। পরে তিনি মসজিদের কোনো মুসল্লিরই নামাজ হয় না বলে ফতুয়া দিলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। এতে শফিকুর রহমানের বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে মসজিদসহ বাড়ির লোকজনের ওপর হামলা করেন।

অন্যদিকে, মুসল্লি ঠিকাদার শফিকুর রহমান বলেন, তারাবি শেষে অনুমতি নিয়ে নামাজের কিছু জরুরি মাসআলার বিষয়ে ইমাম ও মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করেন। এতে ইমাম ও তার লোকজন ক্ষিপ্ত হয়। পরে তারা তার ও তার এক ভাইয়ের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তাদের বাড়ির আট জন গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

তবে স্থানীয়দের মতে, মসজিদের ইমাম স্থানীয় একটি মাদরাসার অধ্যক্ষ। মাদরাসাটির নামকরণ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মসজিদে মাসআলা সংক্রান্ত বিষয়টি একটি অজুহাত বলেও অভিযোগ তাদের।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় অফিসারসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com