শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভ্যান চালকের প্রতিদিনের টার্গেট ১ টি মোবাইল ছিনতাই!

ভ্যান চালকের প্রতিদিনের টার্গেট ১ টি মোবাইল ছিনতাই!

স্টাফ রিপোর্টার- রাজধানীর তেজগাঁও এলাকা থেকে  ছুরিসহ তালিকাভুক্ত ১ ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতের নাম- মো সাদ্দাম (২১)। পুলিশ বলছে তার প্রতিদিনের টার্গেট একটি মোবাইল ছিনতাই করা।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান,   গতকাল (বৃহস্পতিবার) গভীর রাতে তেজগাঁও থানার কারওয়ান বাজার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত সাদ্দাম মূলত গাড়ির জানালার পাশে বসা যাত্রীদের টার্গেট করে মোবাইল ছিনতাই করত। সে প্রতিদিন একটি করে মোবাইল ছিনতাই করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মোহাম্মদ মহসীন বলেন,  সাদ্দাম তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী। ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে। এর মধ্যে ২ টি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী। তিনি পেশায় একজন ভ্যান চালাক। ভ্যান চালনার ফাঁকে ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশেপাশে ওঁৎ পেতে থেকে জানালার পাশে বসা কেউ ফোনে কথা বললে ছোঁ মেরে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত।

তিনি আরও বলেন, ছিনতাইকৃত মোবাইল সে বিভিন্ন মাধ্যমে বিক্রি করে বাসায় ফিরে পরিবারকে টাকা দিত। তার বাড়ির সবাই মনে করত এগুলো ভ্যান চালানোর টাকা। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com