মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
সমবায় সমিতির নামে কোটি টাকা নিয়ে লাপাত্তা ছিলেন ফখরুল!

সমবায় সমিতির নামে কোটি টাকা নিয়ে লাপাত্তা ছিলেন ফখরুল!

স্টাফ রিপোর্টার-

সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ছিলেন মোঃ ফখরুল ইসলাম (৪০)। তিনি এ পর্যন্ত একাধিকবার প্রায় ৪ শতাধিক মানুষের সাথে এ ধরনের প্রতরনা করেছেন।

র‌্যাব বলছে, তিনি প্রতরনার ৭ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত  হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তাকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে র‌্যাব -৩ অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (৩ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ফখরুল বিগত ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। ২০১৩ সালে উক্ত সমবায় সমিতির গ্রাহক সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে গ্রেফতারকৃত আসামি গ্রাহকদের জমাকৃত কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট ৭ টি মামলা দায়ের করা হয়। সেই মামলা সমূহের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।

এরমধ্যে সমবায় সমিতি আইনে দায়ের করা ২০১৪ সালের একটি মামলায় বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, চাঁদপুর গত ২০২০ সালে গ্রেফতারকৃত আসামিকে ৭ বছরের কারাদন্ড এবং ৬,৬৬,৬৬৬/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অধিনায়ক আরিফ মহিউদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামি গ্রাহকদের টাকা লুট করার পর থেকেই নিজ এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল। সে নিজের প্রকৃত নাম পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com