বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার থানচির দুটি ব্যাংকে কেএনএফ এর হানা

এবার থানচির দুটি ব্যাংকে কেএনএফ এর হানা

ডেস্ক রিপোর্ট-

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতির পর এবার থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় সন্ত্রাসীরা হানা দিয়েছে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার সময় সোনালী ব্যাংক ও বাজারের আশপাশে ফাঁকা গুলি করেছে সন্ত্রসীরা। এ ঘটনায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফকে দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চাকরিজীবিদের ঈদের বেতন ও বোনাস ব্যাংকে আনার পর তাতে নজর দিয়েছে সন্ত্রাসীরা। দুপুরে একদল সন্ত্রাসী থানচির সাইজন বমপাড়া এলাকার রাস্তা দিয়ে ট্রাকে এসে থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হানা দেয়। এ সময় তারা বাইরে ফাঁকা গুলি চালিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তারা ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি স্থানীয়দের।

থানচি থানার ওসি বলেন, ‘থানচিতে ব্যাংকে সন্ত্রাসীরা হানা দিয়েছে। এ ছাড়া ফাঁকা গুলির ঘটনাও ঘটেছে। তবে কত টাকা লুট হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় আহতেরও খবর পাওয়া যায়নি।’

এদিকে, বান্দরবানের সব ব্যাংকের কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com