মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সর্বদা তৎপর- ডিএমপি কমিশনার

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সর্বদা তৎপর- ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার-

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রতিটি সদস্য ২৪ ঘন্টা তৎপর রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আজ মঙ্গলবার( ২ এপ্রিল) ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর শপিংমল গুলোতে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল-ফিতর কে কেন্দ্র করে ঈদের আগ মুহূর্তে রাজধানীর মার্কেটে গুলোতে উপচে পরা ভিড় লক্ষ করা যায়। নগরবাসীরা বিভিন্ন শপিংমল গুলোতে প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে আসেন। তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, রোজার শুরু থেকেই পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা রয়েছে। অজ্ঞানপার্টি ও মলম পার্টি প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ডিএমপির ৮টি ক্রাইম ডিভিশন ও গোয়েন্দা বিভাগ সমন্বয় করে কাজ করছে। এর ফলে ছিনতাই এখন নিম্নমুখী।

ঈদের ছুটিতপ পুলিশ সদস্যদের মোটরসাইকেল জমা রাখার বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি নিষেধও করা হয়েছে। এছাড়া সড়কে দুর্ঘটনা এড়াতে ফিটনেস বিহীন গাড়ি না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বসুন্ধরা শপিং মলের দোকান-মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com