রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার!

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার!

স্টাফ রিপোর্টার-

ঢাকা জেলার আশুলিয়া বাইপাইল এলাকা থেকে ভূয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা শহীদুল ইসলামসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গতকাল (২৮ মার্চ) দুপুরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শহীদুল ইসলাম (৩৯),
মোঃ শাহীন (৩২), মোঃ আরমান হোসেন (৩০)।

র‌্যাব-৪ সদরদপ্তরের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিগত বেশ কিছুদিন যাবত ধামরাই, সাভার, আশুলিয়াসহ নিকটবর্তী এলাকায় ভূয়া সাংবাদিক পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে আসছিলো। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র অত্র এলাকার সাধারণ মানুষের বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা/পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন কৌশলে বাসার মালিককে ভয় দেখিয়ে ভূয়া সাংবাদিক পরিচয়ে মোটা অংকের টাকা চাঁদা আদায়ের প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানানো হয়, তারা দীর্ঘদিন যাবৎ সাভার-আশুলিয়া এলাকায় ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন অংকের টাকা চাঁদা আদায়ের কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com