শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!

মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২৩২৫ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

গ্রেফতারকৃতরা হলেন- ইমরান শেখ (৩৬) এবং  মোঃ ইউনুস (২৪)।

বুধবার (২৭ মার্চ) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই  মাদক ব্যবসায়ী’কে
গ্রেফতার করে র‌্যাব-২।

তিনি আরও জানান,  অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুইজনকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে গাড়ীর ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেয়। মাদক সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে।

শিহাব করিম বলেন, তাদের পরিহিত প্যান্টের নিচে দুই রানের সাথে কস্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন যে, তারা রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশী দামে মাদক বিক্রয় করে আসছিল।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com