বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লের কৃ‌র্তি সন্তান প্র‌ফেসর মুঃ জিয়াউল হক শুদ্ধাচার পুরস্কার পা‌চ্ছেন

ব‌রিশা‌লের কৃ‌র্তি সন্তান প্র‌ফেসর মুঃ জিয়াউল হক শুদ্ধাচার পুরস্কার পা‌চ্ছেন

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুঃ জিয়াউল হক। ২০১৯-২০২০ অর্থবছরে দাফতরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসাবে এ পুরস্কার দেওয়া হবে। গত ২৮ জুন (রোববার) শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরুস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরিশালের কৃতি সন্তান মুঃ জিয়াউল হক ইতিপূর্বে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ছিলেন। তার দায়িত্ব পালনকালে তিনি বরিশাল শিক্ষাবোর্ডকে শিক্ষক- কর্মচারী, ছাত্র অভিভাবকসহ শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত করে গেছেন।

বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডর সুযোগ্য চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ প্রফেসর মুঃ জিয়াউল হক জাতীয় শুদ্ধাচার পুরুষ্কারে ভুষিত হওয়ায় বরিশালের বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছেন। এছাড়া শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আরো দুই কর্মকর্তা-কর্মচারী। পুরস্কার হিসাবে নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীকে সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে।

আরও দুজন পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব ( উন্নয়ন) সৈয়দা নওয়ার জাহান এবং শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস সহায়ক (বিশ্ববিদ্যালয় শাখা) জান্নাতুল ফেরদৌস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com