মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
হিরোইন ও ইয়াবা সহ মাদক সম্রাট রবিউল’কে গ্রেফতার করেছে র‌্যাব!

হিরোইন ও ইয়াবা সহ মাদক সম্রাট রবিউল’কে গ্রেফতার করেছে র‌্যাব!

স্টাফ রিপোর্টার-

অর্ধ কোটি টাকার হিরোইন এবং বিপুল পরিমান ইয়াবা’সহ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে মাদক সম্রাট রবিউল ওরফে বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৫ মার্চ) বিকেলে র‌্যাব -১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বেলা ১১ টায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা’র তুরাগ থানাধীন বাউনিয়া এলাকাস্থ প্রিয়াংকা রানওয়ে সিটির ১নং প্লট এলাকায় অভিযান তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৪৫০ গ্রাম হেরোইন এবং ৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, মাদক সম্রাট রবিউল ওরফে বাবু বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করার কথা স্বীকার করেছে।

ইতিপূর্বে তার বিরুদ্ধে এছাড়াও আসামী মোঃ রবিউল আলম (৩৩) এর বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে।

এসব উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com