শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং এর ৬ সদস্য গ্রেফতার!

ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং এর ৬ সদস্য গ্রেফতার!

স্টাফ রিপোর্টার- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং এর ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন আরমান হোসেন ওরফে কৌশিক, আরমান সারেং , নাঈম মোড়ল, মোঃ রবিন হোসেন, আব্দুস সাত্তার, পিতা- মৃত শেখ সাবেদ আলী এবং মোঃ রবিন। এসময় হেফাজত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত একটি মোটর সাইকেল, বিভিনন্ন দেশীয় অস্ত্র, ৬ টি মোবাইল ফোন কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (২৩ মার্চ) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা  ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com