বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৯৯৯ এ ফোনকল! উদ্ধার হলো দুর্লভ মেছোবাঘ

৯৯৯ এ ফোনকল! উদ্ধার হলো দুর্লভ মেছোবাঘ

স্টাফ রিপোর্টার- পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী’র একজন নারী কলারের ৯৯৯ এ ফোন কলে উদ্ধার হলো দূর্লভ প্রজাতির মেছোবাঘ।

রবিবার (২৪ মার্চ)  দুপুরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে একজন নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তার বাড়ির পাশে একটি মেছোবাঘের সন্ধান দেন এবং জানান সেটি লোকজনের তাড়া খেয়ে একটি গাছের ওপর উঠে বসে আছে,  মেছোবাঘটিকে উদ্ধার করা না হলে সেটিকে লোকজন পিটিয়ে মেরে ফেলতে পারে। 

এ তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল অঞ্জন বড়ুয়া কলাতলী থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই সালাউদ্দীন কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে পুলিশী তৎপরতার আপডেট নিতে থাকেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কলাতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মেছোবাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে বন বিভাগের কাছে সেটি বুঝিয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com