শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জাবিতে ঈদুল ফিতরে ১৫ দিনের ছুটির ঘোষণা

জাবিতে ঈদুল ফিতরে ১৫ দিনের ছুটির ঘোষণা

জাবি প্রতিনিধি

এবার ঈদুল ফিতরে ১৫ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৩১ মার্চ থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তবে অফিস ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে।

রবিবার (২৪ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ মার্চ থেকে বন্ধ হবে। তবে অফিসসমূহ বন্ধ হবে ৫ এপ্রিল থেকে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com