বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
তিতুমীর ছাত্রলীগের হামলায় সাংবাদিক সাব্বির আহমেদ গুরুতর আহত

তিতুমীর ছাত্রলীগের হামলায় সাংবাদিক সাব্বির আহমেদ গুরুতর আহত

স্টাফ রিপোর্টার-

দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মহাখালীর তিতুমীর কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাব্বির আহমেদ এবং ঘটনাস্থলে থাকা তার বন্ধুদের অভিযোগ, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মদদে কতিপয় উশৃংখল সদস্যের হামলার শিকার হয়েছেন। আহত সাব্বিরকে মহাখালীর লাইফ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাব্বিরের উপর হামলার ঘটনার খবর জেনে হাসপাতালে ছুটে যান দৈনিক সময়ের আলোর সহকর্মীরা, তার বন্ধুবান্ধব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন।

এ রিপোর্ট লেখাকালে আহত সাব্বিরকে দেখতে হাসপাতালে অবস্থান করছিলেন দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন সহ কয়েকজন সহকর্মী।

আহত সাব্বিরের বরাত দিয়ে সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন জানান, তিতুমীর কলেজে শুক্রবার ২০-৫০ জন সাবেক শিক্ষার্থীসহ একসঙ্গে ইফতার আয়োজনে অংশ নিয়েছিলেন সাব্বির আহমেদ। ইফতার শেষ করে তিতুমীর কলেজের হলের পাশের গেট দিয়ে বেরিয়ে মূল রাস্তায় উঠতেই হকস্টিক বা রড জাতীয় কিছু নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা সাব্বিরকে আহত করে সেখান থেকে দ্রুত শটকে পড়ে। এরপর খবর পেয়ে বন্ধুরা এসে সাব্বিরকে উদ্ধার করে মহাখালীর লাইফ লাইন হাসপাতালে ভর্তি করান।

সাব্বিরের অভিযোগ, তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা এস এম ইমরুল রুদ্রর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল তার উপর এই হামলা চালায়। ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল সাংবাদিক সাব্বিরের উপর ক্ষুব্ধ হয়েছিলেন বলেও জানান তিনি। সাব্বির তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি।

সাব্বিরের বন্ধুরা জানান, সন্ত্রাসীরা সাব্বিরকে বেদম মারধরের পর তার পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। মানিব্যাগে ৭ হাজার টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছিল।

বনানী থানার ওসি কাজী সাহান হক বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে সময়ের আলো পরিবারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com