শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সহজ ডট কম এর ৯ জনকে আটক করেছে র‌্যাব!

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সহজ ডট কম এর ৯ জনকে আটক করেছে র‌্যাব!

স্টাফ রিপোর্টার- কারসাজির মাধ্যমে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সাথে জড়িত সহজ ডট কম. এর অফিস সহকারী ও অপারেটর সহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ মার্চ) র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে তাদের আটক করে।

র‌্যাব সূত্রে জানা গেছে আটককৃতরা বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ.কম এর অফিস সহকারী ও অপারেটর। তাদের কাছ থেকে অবৈধভাবে মজুদকৃত ট্রেনের টিকেট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আজ শুক্রবার (২২ মার্চ) র‍্যাব মিডিয়া সেন্টার, কারওয়ান বাজার, ঢাকায় বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে বিগত ২০২২ সালের (২৬ এপ্রিল) টিকেট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি দ্বারা সম্প্রতি নিয়োগ করা সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে (রেজা) আটক করে র‍্যাব। এরপর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়।

সহজ ডট কম বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান। এর আগে টানা ১৫ বছর টিকিট বিক্রির দায়িত্বে ছিল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com