বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে বিভিন্ন কোম্পানির নকল ঔষধ ও স্যানিটাইজার জব্দ

বরিশালে বিভিন্ন কোম্পানির নকল ঔষধ ও স্যানিটাইজার জব্দ

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ৩০ জুন মঙ্গলবার সকালে বরিশাল মহানগরীতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন এর যৌথ অভিযানে বরিশালের বাজারে দেশের নামি-দামি কোম্পানির বিভিন্ন ঔষধ ও কোম্পানির নাম বিকৃত করে বিভিন্ন প্রকার নকল ঔষধ, স্যানিটাইজার ও ডিজইনফেক্টেন্ট সামগ্রী অবাধে বিক্রয় করার সময় তা জব্দ করা হয়।

বরিশাল নগরীর ৯ নম্বর কাঠপট্টি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে শুরু থেকেই বরিশাল জেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে। এসময় প্রায় ২ লাখ টাকা মূল্যমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে মোবাইল কোর্ট টিম।

নকল ও মেয়াদোত্তীর্ণ এসব হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ বিক্রির অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় কাঠপট্টি এলাকার নূর মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিকেল কর্নারকে ৫ হাজার টাকা, স্বপ্নীল মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও আরমান মেডিকেল হলকে ৫ হজারা টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এসময় প্রায় ২ লক্ষ টাকার নকল ঔষধ স্যানিটাইজার জব্দ করে তা ধ্বংস করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন র‍্যাব-৮ এর একটি টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন, বরিশালে নকল ও অনুমোদনহীন ঔষধের বিস্তার রোধে জেলা প্রশাসক এর নির্দেশনায় এর আগেও ২টি অভিযান পরিচালনা করে প্রায় ১০ কোটি টাকার ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে ৪ জন ব্যক্তিকে, সিলগালা করা হয়েছে কারখানা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com